উবুন্টু বাংলাদেশ

    উবুন্টু পরিচিতি

“উবুন্টু” একটি আফ্রিকান জুলু শব্দ যার অর্থ “অন্যের জন্য মানবতা” (“Humanity to Others”)। অর্থাৎ আমরা মানুষ হিসেবে বেঁচে থাকি তা অন্যের জন্যই বাঁচা, আমাদের মানবতাবোধ অন্যের প্রতি দায়িত্বশীলতার কারনেই আমরা অন্য প্রানীদের চেয়ে উন্নত। একজন মানুষের মঙ্গল হলে আমাদের সবার ভালো লাগবে তেমনই একজনের অমঙ্গল হলে সবার খারাপ লাগবে। (বিস্তারিত…)



এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশন গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকদের পরিশ্রমে যেমন এই লিনাক্স তৈরি হয়েছে, তেমনই ব্যবহারকারীরা একে অন্যের সাহায্য সহযোগীতায় উবুন্টু লিনাক্স ব্যবহার প্রানোবন্ত করে তুলছে যেমন, তেমনই একে অন্যের সমস্যারও সমাধান করছে। (বিস্তারিত…)



উবুন্টু লিনাক্স তার যাত্রা শুরু করে ২০০৪ সালের নভেম্বর মাসে। উবুন্টু লিনাক্সের পিছনে রয়েছে মার্ক শ্যাটেলওর্থের ক্যানোনিক্যাল লিমিটেড
মাত্র চার বছর বয়স হলেও এই লিনাক্স ডিস্ট্রিবিউশনটি লক্ষাধিক লিনাক্স ডিস্ট্রিবিউশনের মধ্যে নিজেকে আলাদা প্রমাণিত করে সারাবিশ্বের ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। উবুন্টু লিনাক্স জনপ্রিয় হবার পিছনে মূল কারণ এর সহজ ব্যবহারবান্ধব ইন্টারফেস, উন্নত হার্ডওয়্যার সাপোর্ট, বৃহৎ সাহায্যকারী দল, নিরাপত্তা, সিস্টেম স্ট্যাবিলিটি এবং বিনামূল্যে সংগ্রহের উপায়।


    উবুন্টু বাংলাদেশ

উবুন্টু লিনাক্সের প্রসারের পিছনে বড় ভূমিকা রেখেছে এর সুবৃহৎ স্বেচ্ছাসেবক দল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা উবুন্টু লিনাক্সপ্রেমীরা উবুন্টু টিম গঠন করেছে, এরপর প্রচার, প্রসারসহ বিভিন্ন ব্যবহারকারীদের সাপোর্টও দিয়ে থাকে।
বাংলাদেশের উবুন্টু লিনাক্স ব্যবহারকারীদের একত্রিত করার জন্য এবং অন্যদের সমস্যার সমাধান দেবার জন্য বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স গড়ে তুলেছে উবুন্টু বাংলাদেশ টিম। উবুন্টু বাংলাদেশ টিমের লক্ষ্য হলো

  • বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারীদের প্রধান ও মূল অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্সের প্রসার
  • বাংলাদেশে উবুন্টু লিনাক্সের পাশাপাশি অন্যান্য বিনামূল্যের ওপেনসোর্স সফটওয়্যার (FOSS)-এর প্রচলন
  • বাংলাদেশী উবুন্টু লিনাক্স ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সমাধান প্রদান
  • বাংলাদেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তির প্রসারে উবুন্টু লিনাক্স ও FOSS ব্যবহার করে প্রযুক্তিয়ানে সহায়ক ভূমিকা রাখা


  • উপরোক্ত লক্ষ্যগুলো পূরণের জন্য উবুন্টু বাংলাদেশ টিম বিভিন্ন সময়ে উবুন্টু লিনাক্স বিতরণ কর্মসূচি, পরিচিতিমূলক অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, ইনস্টলফেস্ট প্রভৃতির আয়োজন করেছে এবং ভবিষ্যতেও করতে থাকবে।


      কিছু লিঙ্কস:

    উবুন্টু লিনাক্স ওয়েবসাইট
    উবুন্টু লিনাক্স ডাউনলোড
    উবুন্টু শিপইট
    উবুন্টু বাংলাদেশ ওয়েবসাইট
    উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্ট
    উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্ট আর্কাইভ
    বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স
    বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স সাপোর্ট ফোরাম
    আমাদের প্রযুক্তি সাপোর্ট ফোরাম
    উবুন্টু সিডি/ডিভিডি বিতরণ কর্মসূচী
    মুক্ত.অর্গ

    আমার এই লেখাটি সম্পর্কে আপনার যে কোন মতামত অবশ্যই নিচে জানাবেন। আর ভবিষ্যতে আমার নতুন লেখা পড়ার জন্য আমার ব্লগেরRSS ফিডে সাবস্ক্রাইব করতে পারেন।

    Leave a Comment


    NOTE - You can use these HTML tags and attributes:
    <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>