wp-banglkb ওয়ার্ডপ্রেসের জন্য বাংলা কীবোর্ড প্লাগইন

wp-banglkb জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের একটি বাংলা কীবোর্ডের প্লাগইন। এই প্লাগইনটি ইনস্টল করে ব্লগে ইউনিজয়, ফোনেটিক ও প্রভাত এই তিনটি বাংলা কীবোর্ড যুক্ত করতে পারবেন। প্লাগইনটি কয়েকদিন ধরে ব্যবহার করছি, যেই কম্পিউটারে বাংলা কীবোর্ডের ব্যবস্থা নেই সেখানে বসে ব্লগ বাংলায় লেখা এখন আর আমার জন্য সমস্যা নয়।
প্লাগইনটির পিছনে কাজ করেছেন the story teller (হাসিন হায়দার), মানচুমাহারা (সবুজ কুন্ড), লাভলুদা (এস. এম. ইব্রাহিম লাভলু) তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানানো উচিত।



প্লাগইনটি ব্যবহার করতে:
আপনার ব্লগের এ্যাডমিন থেকে Plugins এর নিচে Add New নির্বাচন করে wp-banglkb প্লাগইনটি সার্চ করে ইনস্টল করুন

ইনস্টলের আগে চাইলে আপনি পূর্ণ. বিবরণ পড়ে দেখতে পারেন।

প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে পর নতুন কোন পোস্ট লেখার সময় বা পূর্বের পোস্ট এডিটের সময় এডিটের অন্যান্য অপশনের পাশেই ইউনিজয়, ফোনেটিক ও প্রভাত কীবোর্ড নির্বাচনের সুযোগ পাবেন

আপনি যদি আপনার পাঠকদের বাংলা কীবোর্ড ব্যবহার করে মন্তব্য লিখতে দিতে চান তাহলে আপনার Themes এর নিচে Editor নির্বাচন করে Comments.php ফাইলটি এডিট করুন।
Comments Text Area অংশটুকুর পর লাইনটি যুক্ত করে দিন।

এরপর থেকে আপনার ব্লগের দর্শকরা ব্লগের বাংলা কীবোর্ড ব্যবহার করে মন্তব্য করতে পারবেন।

আমার এই লেখাটি সম্পর্কে আপনার যে কোন মতামত অবশ্যই নিচে জানাবেন। আর ভবিষ্যতে আমার নতুন লেখা পড়ার জন্য আমার ব্লগেরRSS ফিডে সাবস্ক্রাইব করতে পারেন।
  1. ধন্যবাদ,
    কিন্তু আপনি মানচুমাহারার নামের সাথে লিংক করেছেন হাসিন হায়দারের ওয়েব পেজের। আশাকরি লিংকটি ঠিক করবেন।

    • আশাবাদী

      ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য, তবে আপনি যখন বলছিলেন তখনই বলতে গেলে ঠিক করছিলাম। :)

  2. thanks for nice post. i just updated the plugin , now it will not display the warning on description.

    • আশাবাদী

      লাভলুদা আসল ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য, প্লাগইনটা তৈরির জন্য :) আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে।

  3. ভাই আগে জানতাম না আপনি AIUB এর ছাত্র।আমিও AIUB তে আছি তবে আপনার মতো লাষ্ট সেমিষ্টারে না।আমার ব্যাচ 09-…-1।

    • আশাবাদী

      Do I know you from somewhere? Rafiur is not clicking any image in my head…. (don’t take personally I have poor memory problem)

  4. sorry bro i have a mistake i want to submit this comment in “AIUB VUES System”.Pls replace the post.

    • আশাবাদী

      I don’t know that blog post can be removed from one post to another. (this is not discussion board), if you know some way let me know.

Leave a Comment


NOTE - You can use these HTML tags and attributes:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>