নতুন ইন্টারনেট সংযোগ নেয়ার পিছনের কাহিনী


কিছুদিন ধরে অজ্ঞান/ঘুমন্ত অবস্থায় ছিলাম। আক্ষরিক অর্থে না হলেও অনলাইন ভুবনে পুরো ১ সপ্তাহের মতো অনুপস্থিত ছিলাম। অনেকদিন ধরে আমার খুবই বাজে ইন্টারনেট সমস্যা নিয়ে কান্নাকাটি করে আসছিলাম (আক্ষরিক অর্থেই), ধীর গতির ইন্টারনেট সংযোগ, ঘন ঘন সংযোগ বিচ্ছিন্ন হওয়া, বৃহঃস্পতিবার/শুক্রবার অবধারিতভাবে সংযোগ কেঁটে যাওয়া, সমস্যা সম্পর্কে অভিযোগ করে সমাধান না পাওয়া, ধীর টেক সাপোর্টসহ নানা সমস্যা সবসময়ই বিরক্ত করতো। আমার কান্নাকাটি/অভিযোগের ফিরিস্তি দেখে অনেকেই জিজ্ঞাসা করতো এতো অভিযোগ না করে বরং আইএসপি পরিবর্তন করলেই পারো সেটা করো না কেনো। বিষয়টা যতো সহজ মনে হয় ঠিক ততো সহজ নয়।

ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে হওয়ায় বারিধারা ডিওএইচএস-এ কিছু বিরক্তিকর নিয়ম আছে, যার একটি হলো এই আবাসিক এলাকায় নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানের উপস্থিতি (শুনতে ন্যায্য বা খারাপ না মনে হলেও বাস্তব প্রয়োগ খুবই বিরক্তিকর), এই নিয়ম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রেও একই, অনেক ভালো সার্ভিস প্রোভাইডাররা যারা অন্যখানে ভালো সেবা দিচ্ছে তারা ডিওএইচএস এলাকার ভিতরে ব্যবসা করতে পারে না। অন্যদিকে আর যেসব আইএসপি সেবা দিচ্ছে সেগুলোর সেবার মান যাচ্ছে তাই অথবা সেবার মাসিক সার্ভিস চার্জ অনেক বেশি (২০০০+)।

যাই হোক আমার কান্নাকাটি অভিযোগ শুনে এঞ্জেল কিছুদিন আগে বলেছিলো x-net এর সার্ভিস নিতে, তাদের ওয়্যারলেস সার্ভিস ঢাকার মধ্যে অন্যতম সেরা। এর আগেও অমি আজাদহাসিন হায়দার ভাইয়ের মতো গুনি মানুষেরাও x-net ব্যবহার করে বেশ সন্তুষ্ট আছেন জানিয়েছেন। অমি ভাই তো একবার যোগাযোগই করায় দিলেন x-net এর সাথে কথা বলে, কিন্তু তখন একটা কারণে নতুন সংযোগ নেয়া হয়নি (কারণটা পরে লিখেছি)। এঞ্জেলের সাথে কথা বলার কিছুদিন পর x-net-কে ইমেইল ( sales@xpressbd.net ) পাঠিয়ে তাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম (ইমেইলের খসড়া আবার রাসেল ভাই লিখতে সাহায্য করেছিলেন)। বেশ কয়েকবার ইমেইল চালাচালির পর সন্তুষ্ট হয়ে সিদ্ধান্ত নেই x-net এর সংযোগ নেয়ার বিষয়ে।

কিন্তু সিদ্ধান্ত নিয়েই সমস্যার সমাধান হলো না, নতুন একটি সমস্যা দেখা দিলো নতুন সংযোগ নেয়ার জন্য বাসা থেকে অনুমতি পাওয়া যাচ্ছিলো না (বিল আব্বু/আম্মু-ই দিবে সুতরাং তাদের অনুমতির বিষয় অবশ্যই আছে)। প্রায় দেড় মাসের মতো ঝুলাঝুলি করার পর হুট করে গত মাসের শেষ দিন আব্বু বললেন নতুন সংযোগ নিয়ে নেয়ার জন্য। আমাকে পায় কে, দ্রুত যোগাযোগ করলাম x-net এর সেলস ডিপার্টমেন্টে। পরদিনই তাদের লোক হাজির। না এখনও ঘটনা শেষ নয়।

x-net থেকে লোক এসে ঘুরে দেখে বলে আমাদের ছাদ (চারতলা বাসা) আশেপাশের অন্যান্য বাড়ির ছাদ (ছয়তলা বাসা) থেকে নিচু, সরাসরি তাদের বেস স্টেশন পাওয়া যায় না। এর সমাধান হিসেবে একটি বাড়ির পরে তাদের আরেক গ্রাহক আছে তার হাব থেকে তাঁর টেনে আমাকে দিতে পারবে। এই সমাধান ঠিক পছন্দ না হলেও উপায় না থাকায় রাজি হলাম। পরে এসে সংযোগ দিবে জানিয়ে তাদের লোক চলে গেলো। এরপর সংযোগ দেয়ার জন্য পরপর দুইদিন x-netএর ডিপ্লয়মেন্ট/ইনস্টলেশন টিমের লোক এসে ঘুরে গেলো কিন্তু প্রতিবারই আরও কিছু সার্ভে করতে হবে জানিয়ে চলে যায়। প্রায় যখন আশা ছেড়েই দিচ্ছিলাম হুট করে গতকালকে (সেপ্টেম্বর ৮) তাদের সেলস ডিপার্টমেন্ট থেকে জানালো সংযোগ দেয়া সম্ভব, আজকে (সেপ্টেম্বর ৯) তাদের লোক এসে সংযোগ দিয়ে যাবে।

সকাল ১১টার সময় আসার কথা থাকলেও x-net থেকে লোক আসলো বেলা দেড় টার দিকে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি জোরেসোরে পড়তে শুরু করলো। তবুও ভাগ্যভালো এরা কাজ থামিয়ে না দিয়ে বৃষ্টির মধ্যেই কাজ করতে থাকলো। তাঁর টেনে বেলা পৌনে ছয়টার দিকে তারা সব ঠিক ঠাক করে ইন্টারনেট সংযোগ দিলো। যথারীতি তারা উইন্ডোজে ইন্টারনেট সংযোগ চালু করে দিবে, লিনাক্সে আমাকে নিজে থেকে চালু করে নিতে হবে (যদিও x-net এর ওয়েবসাইটে অপারেটিং সিস্টেম সাপোর্টেড হিসেবে লিনাক্স অন্তর্ভুক্ত রয়েছে)। ওরা উইন্ডোজে সার্ভিস এনেবল করে দিয়ে সব ঠিক করে দিয়ে গেলো জানিয়ে গেলো তাদের সেলস ডিপার্টমেন্ট থেকে লোক এসে সব পুনরায় দেখে সার্ভিস কনফার্ম করে যাবে। কিছুক্ষণ গুতিয়ে লিনাক্সে এদের সংযোগ চালু করলাম এরপর প্রায় ৮ ঘন্টা হয়ে গেছে টানা ব্যবহার করছি।

এতো সব প্যাঁচাল পারার পর আসল কথায় আসি। আমার মূল চাহিদা সীমাবদ্ধ

    ক) ইন্টারনেট মাল্টি ব্রাউজিং (একসাথে একাধিক ওয়েব সাইট ব্রাউজ) এবং
    খ) মাসে একবার বড় ফাইল (ডকুমেন্টারী/ডিস্ট্রো ইমেজ) ডাউনলোডে।

আমার পূর্বের আইএসপি যে বাজে ছিলো তা আগেই বলেছি, আমার চাহিদা ঠিকভাবে পূরণ করতে পারছিলো না। মাল্টিব্রাউজিং খুব ধীর ছিলো তো বটেই এমনকি ইমেইলও খুলতে অনেক সময় নিতো (প্রায়ই নেটওয়ার্ক কানেকশন এরর পেতাম)। ব্রাউজের গড় গতি ছিলো ৫ কিলোবাইট এবং ডাউনলোডের গড় গতি ১২ কিলোবাইট। আপলোডের গতি ১ কিলোবাইট উঠলেই ভাগ্যবান মনে হতো। আর টরেন্ট তো ব্যবহারই করা যেতো না ১-৩ কিলোবাইট গতি পাওয়া যেতো খুব বেশি হলে ৫-৬ কিলোবাইট, এর উপরে উঠতোই না (খুব সম্ভবত আইএসপি থেকে ব্লক করা ছিলো)। এই অবস্থার পরও ১২৮ কিলোবিট (১৬ কিলোবাইট) সংযোগের সার্ভিস চার্জ হিসেবে মাসে ১২০০ টাকা দিতে হচ্ছিলো।

x-net এর সংযোগ ভালো বলেই এদের play288 সংযোগ নেয়া মাসিক ১৬৫০ টাকায় (শুনে বেশি মনে হলেও ৩৬ কিলোবাইট গতির হিসাব করলে খারাপ নয়)। প্রথম কয়েক ঘন্টার ব্যবহারের অভিজ্ঞতা পূর্বের সংযোগের চেয়ে বহুগুন ভালো। গড় ডাউনলোড ২৫-২৮ কিলোবাইট (৩৫ মেগার একটি ফাইল যেখানে আগে ৪৫মিনিট থেকে ১ ঘন্টা লাগতো নামাতে তা এখন লাগছে ২০-২৫ মিনিট)। আপলোড এখনও সেভাবে পরীক্ষা করা হয়নি। টরেন্ট ডাউনলোড ২০-২১ কিলোবাইট পর্যন্ত গিয়েছে টরেন্ট আপলোড ১৭-১৮কিলোবাইট পর্যন্ত উঠেছে।

http://speedtest.net এ বিভিন্ন সার্ভারে করা ২০টি পরীক্ষার গড় ফলাফলে গড় ডাউনলোড গতি পাচ্ছি ০.৩২ মেগাবিট ও আপলোড গতি পাচ্ছি ০.২২ মেগাবিট

চিত্র: speedtest.net ফলাফল


চিত্র: গড় ডাউনলোড গতি


চিত্র: গড় আপলোড গতি


চিত্র: রেন্ডম একটি সংযোগ পরীক্ষার ফল

আমার এই লেখাটি সম্পর্কে আপনার যে কোন মতামত অবশ্যই নিচে জানাবেন। আর ভবিষ্যতে আমার নতুন লেখা পড়ার জন্য আমার ব্লগেরRSS ফিডে সাবস্ক্রাইব করতে পারেন।
  1. Good Writing. Keep it up Moyouk Bro.

Leave a Comment


NOTE - You can use these HTML tags and attributes:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>