লেখার শিরোনামটা ইংরেজীতে দিতে হলো বলে মনে খঁচখঁচ করছে। কিন্তু বাংলা অক্ষরে ইংরেজী শিরোনাম দিয়ে কোন লাভ নেই তাই ইংরেজীই থাকুক। যাই হোক আসল কথায় তাড়াতাড়ি আসি। আমি প্রায় চার বছর ধরে American International University Bangladesh (AIUB)-এ বিবিএ (মার্কেটিং ও এমআইএস) পড়ছি। এই সেমিস্টারই (Fall 2009-10) বলতে গেলে আমার শেষ সেমিস্টার হবে এআইইউবি-তে (যদি না আবার এমবিএ এআইইউবি-তে পড়ি)।
এআইইউবি বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি, যদিও ছাত্র/ছাত্রীরা আগে নর্থসাউথ, ইস্টওয়েস্টকে প্রাধান্য দেয়। আমি একটা কথা বলতে পারি এআইইউবি-তে পড়ে আমি আর যাই হোক অসন্তুষ্ট নই। তাদের পড়ালেখার মান বেশ ভালো (অন্তত আমি যখন ঢুকেছিলাম তখন অনেক ভালো ছিলো, এখন সব ভালো শিক্ষক/শিক্ষিকারা উন্নত শিক্ষার জন্য আবার দেশের বাইরে দলে দলে গেছেন তাই সব জুনিয়র শিক্ষক/শিক্ষিকারা পড়াচ্ছেন)।
তবে এআইইউবি-র সবচেয়ে শক্তিশালী যে দিক তা হলো তাদের প্রযুক্তি ভিত্তিক অবকাঠামো। নিজেদের চারটি সার্ভারে ওয়েব সাইট হোস্টিং (যদিও বেশিরভাগ সময় দুইটি সার্ভার কাজ করে অপর দুইটি সার্ভার কাজে লাগানো হয় রেজিস্ট্রেশনের সময়), ৫টি ইউনিভার্সিটির সবকটি নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্কের অধীনে, প্রতিটি শ্রেনীকক্ষে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ, উন্নত ৪০+ কম্পিউটারসহ পাঁচটি ল্যাব (যার একটি সবসময় ছাত্র/ছাত্রীরা ব্যবহার করতে পারে), প্রিন্টিং সিস্টেম, ৩০০০+ বই নিয়ে লাইব্রেরী। যদিও সব ডিপার্টমেন্টের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্ট সবচেয়ে উন্নত প্রযুক্তির সুবিধা পেয়ে থাকে অন্য ডিপার্টমেন্টগুলো তুলনামূলকবাবে কম সুবিধা পায়। সায়েন্স ডিপার্টমেন্টের আবার আলাদা নিজেদের ক্যাম্পাস, ল্যাবরেটরী।
এআইইউবি-র একটি বড় প্রযুক্তি সব ছাত্র/ছাত্রী ব্যবহারের সুযোগ পায় তা হচ্ছে VUES সিস্টেম (অর্থটা জানতাম এখন ভুলে গেছি)। প্রত্যেক ছাত্র/ছাত্রীর নিজস্ব পোর্টাল যার মাধ্যমে ক্লাস রুটিন/কোর্স মেটারিয়াল ডাউনলোড সহ রেজাল্ট দেখা, অনলাইন রেজিস্ট্রেশন, রেজ্যুমে প্রদান সবকিছু করতে পারে। এখানে ভিউস সিস্টমের কিছু স্ক্রিনশট দেয়া হলো।

চিত্র: কোর্স মেটারিয়াল পেজ (প্রতি ক্লাসের শেষে সেই দিনের কোর্স মেটারিয়াল আপলোড করা হয়)

চিত্র: কোর্স মেটারিয়াল ডাউনলোড

চিত্র: কোর্স কারিকুলাম (ছাত্র/ছাত্রীরা চাইলেই তাদের পুরো কোর্স কারিকুলাম দেখতে পারবে)

চিত্র: কারিকুলাম অনুযায়ী গ্রেড (ছাত্রছাত্রীরা কোন কোর্সে কোন গ্রেড পেয়েছে তা কারিকুলাম অনুযায়ী দেখতে পারবে)

চিত্র: সেমিস্টার অনুযায়ী গ্রেড (প্রতি সেমিস্টারে কোন কোর্সে কোন টার্ম পরীক্ষায় কতো পেয়েছে তা দেখা সম্ভব)

চিত্র: কোর্স গ্রেড (প্রতিটি কোর্সে কোন খাতে কতো পেয়েছে তার প্রতিটি আলাদা আলাদাভাবে দেখা সম্ভব

চিত্র: রেজিস্ট্রেশনের একটি অংশ (মূল রেজিস্ট্রেশন সিস্টেম সর্বসাধারণের জন্য প্রকাশ্য নয়)

চিত্র: মেজর নির্ধারন (ছাত্র/ছাত্রীরা চাইলেই অনলাইনে তাদের মেজর ডিক্লেয়ার বা প্রয়োজনে পরিবর্তন করতে পারে)

চিত্র: ভিউস ইমেইল (যদিও অতিরিক্ত স্প্যামের কারণে ইমেইল পাঠানোর ফিচার বন্ধ রাখা হয়েছে কিছুদিন ধরে)

চিত্র: রেজ্যুমে সাবমিশন (ছাত্র/ছাত্রীরা চাইলে অনলাইনে তাদের নিজেদের রেজ্যুমে তৈরি করে সাবমিট করতে পারবে)


Recent Comments