সংগ্রহ করুন উবুন্টু লিনাক্স টিশার্ট

ওপেনসোর্স/লিনাক্স প্রেমিকদের একটা বড় অংশ বেশ কিছুদিন ধরেই আগ্রহ জানাচ্ছিলো লিনাক্স/ওপেনসোর্স ভিত্তিক মার্কেন্ডাইজের জন্য। অনেকেই জানতে চাইছিলো স্টিকার/পোস্টার/মগ/টিশার্ট ডিস্ট্রিবিউট করা সম্ভব কিনা কমিউনিটির পক্ষ থেকে। উবুন্টু বাংলাদেশও তাদের পরিচালনার খরচ ওঠানোর জন্য অনুদানের উপর নির্ভর না করে নিজেদের কিছু পণ্য বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কথা ভাবছিলো। কিন্তু নানা কারনে এই উদ্যোগ বারবার পিছিয়ে যাচ্ছিলো। অবশেষে কিছু কাজ এগোনো সম্ভব হয়েছে, জনপ্রিয় উবুন্টু লিনাক্সের টিশার্ট প্রথম প্রচারের ব্যবস্থা করেছে উবুন্টু বাংলাদেশ টিম, সহায়তায় রয়েছে বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স ও আমাদের প্রযুক্তি ফোরাম।




নোট: স্টক শেষ হয়ে যাওয়ায় বর্তমানে অর্ডার সংগ্রহ বন্ধ রয়েছে। পরবর্তী স্টকের জন্য অপেক্ষা করুন।

পণ্যের বিস্তারিত বিবরণ:

কোড: উবুন্টু টিশার্ট (স্প্রিং ১০)
রং: ৪ টি (সাদা, জলপাই, খয়েরী, নীল)
পরিমান: সর্বমোট ১২০টি (ছোট ১৭ টি, মাঝারী ৬০ টি, বড় ৩৮ টি, অতিরিক্ত বড় ৯ টি
মূল্য: ৳১৫০/- (সাদা), ৳১৬০/- (রঙীন)



(বিশেষ দ্রষ্টব্য: রঙীন টিশার্ট সীমিত পরিমানে রয়েছে এবং স্টক থাকা পর্যন্ত বিতরন করা হবে, পরবর্তীতে অর্ডার ভিত্তিতে বিতরন সম্ভব হলেও হতে পারে)

নোট: স্টক শেষ হয়ে যাওয়ায় বর্তমানে অর্ডার সংগ্রহ বন্ধ রয়েছে। পরবর্তী স্টকের জন্য অপেক্ষা করুন।



টিশার্ট সংগ্রহের স্থান এইচ ৮৭, নিউ এয়ারপোর্ট রোড, কাকলী, বনানী, ঢাকা-১২১৩।
আগ্রহী ব্যক্তিদের shahriar(at)linux(dot)org(dot)bd ঠিকানায় ইমেইল করে টিশার্ট সংগ্রহের দিনক্ষন নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো (ইমেইলের জবাব পেতে ২৪ ঘন্টা সময় লেগে যেতে পারে)।

নিম্নে টিশার্টের কিছু ছবি দেয়া হলো।


UbuntuTshirt01
UbuntuTshirt02
টিশার্টের কার্টন



UbuntuTshirt03
চার রঙের টিশার্ট পাশাপাশি



UbuntuTshirt04
UbuntuTshirt05
সাদা টিশার্ট


UbuntuTshirt06
UbuntuTshirt07
সাদা টিশার্টের সামনে ও পিছনে


UbuntuTshirt08
UbuntuTshirt09
খয়েরী টিশার্টের সামনে ও পিছনে


UbuntuTshirt10
UbuntuTshirt11
জলপাই টিশার্টের সামনে ও পিছনে


UbuntuTshirt12
UbuntuTshirt13
নীল টিশার্টের সামনে ও পিছনে


UbuntuTshirt14
UbuntuTshirt15
টিশার্টের সামনের ডিজাইন ও পিছনের ডিজাইন




ছবির পুরো সেট একবারে দেখতে যান ফ্লিকার পাতায়



প্রয়োজনে আপনার মতামত নিচে দিতে পারেন (তবে টিশার্টের জন্য এখানে অনুরোধ/অবহিত/আবেদন করলে তা গৃহীত হবে না)।



নোট: স্টক শেষ হয়ে যাওয়ায় বর্তমানে অর্ডার সংগ্রহ বন্ধ রয়েছে। পরবর্তী স্টকের জন্য অপেক্ষা করুন।

আমার এই লেখাটি সম্পর্কে আপনার যে কোন মতামত অবশ্যই নিচে জানাবেন। আর ভবিষ্যতে আমার নতুন লেখা পড়ার জন্য আমার ব্লগেরRSS ফিডে সাবস্ক্রাইব করতে পারেন।
Leave a comment ?

22 Comments.

  1. ইয়াহু!!! জটিল ডিজাইন! অবশেষে আমাদের টি-সার্ট ছাপানো হলো!!!

    • আশাবাদী

      হুমমমমমমম স্বপ্ন এবার সত্যি হলো ;) :)
      প্রথম মন্তব্যকারী হিসেবে আপনার জন্য একটা টিশার্ট বরাদ্দ হলো (ফ্রি কিনা সেটা কিন্তু উল্লেখ করি নাই :P )

      ভালো কথা, মূল পোস্টে লিঙ্ক দেয়া হয়নি, এই টিশার্ট ডিজাইনের মূল আইডিয়া মালেশিয়ান এক ভদ্রলোকের

  2. সেভারাস

    খয়েরী বা বাদামী গুলো কি আছে? মাঝারী

    • আশাবাদী

      হুমমমম আছে
      আমাকে ইমেইল করো তুমি কখন নিবে জানিয়ে।

      (এখনও আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়নি, পরবর্তী উবুন্টু অনুষ্ঠানে দেয়া হবে)

  3. ওয়াও! কী মজা! :)

  4. আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের জন্য কি কোন ব্যাবস্থা করা যায় না ? প্রয়োজনে কুরিয়ারের টাকাও দিলাম…..

  5. উবুন্টুর নতুন সিডি আপনাদের কাছে পাওয়া যাবে? আমাকে উবুন্টু আর সিডি পাঠায় না। আমি নাকি খুব বেশি পেয়ে ফেলেছি :(

  6. যাক অবশেষে প্রচারের জন্য একটা আইডিয়া পাওয়া গেল।
    কবে থেকে বিতরন শুরু হবে?
    আমার একটা বুক করে রাখলাম :D

  7. আমি দুটা বুকিং দিতে চাই।
    একটা নীল আর একটা সাদা। মাঝারী সাইজের।

  8. আমি দেশের বাহিরে থাকি? আমার জন্য কি ১০ পিচ টিশাটর্ পাঠানো যাবে?

    আমি একটি মেইল করেছি, যদি মেইলটা একটু চেক করতেন….

  9. আশাবাদী

    @রানা
    এই মূহুর্তে আমরা পার্সেলের খরচ ও বিস্তারিত বিবরন না জেনে হুট করে প্রতিজ্ঞা করতে পারছি না। পার্সেল করে পাঠাতে একটু সময় লাগবে এছাড়া পেমেন্টের বিষয়টাও নিশ্চিত করতে হবে। এই ব্যাচে যদি না পান তাহলে অবশ্যই পরের ব্যাচে প্রদান করা হবে। আর যদি এই ব্যাচে পাবার জন্য আগ্রহী থাকেন তাহলে পরিচিত বন্ধু বা আত্মীয়কে অনুরোধ করতে পারেন আপনার জন্য টিশার্ট সংগ্রহ করার।

    @রুবায়েত
    উবুন্টু সিডি এখন আমার কাছে নেই, কুবুন্টু আইএসও আছে। পেনড্রাইভ নিয়ে আসলে কপি করে দিতে পারি কুবুন্টু আইএসও। তবে উবুন্টু সিডি হয়তো সামনের সপ্তাহে সংগ্রহ করে ফেলতে পারবো।

    @অনুপ শিপলু
    আপনাদের স্বাগতম :)

    @হিমেল আপনার ইমেইল দেখুন।

  10. জটিল উদ্যোগ :)

  11. টি-শার্টের সাইজ নিয়া কিঞ্চিৎ দ্বিধায় আছি । কারণ এক এক
    ম্যানুফ্যাকচারার-এর সাইজ এক এক রকম। ফিটিং না হলে কি চেঞ্জ করা যাবে…ওখানে থাকা অবস্থায়??
    আমি দুটি নিতে চাচ্ছি… (M বা L যে কোনটা হতে পারে )

    • আশাবাদী

      আমরা সাইজ হিসেবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এশিয়ান সাইজই রেফার করে থাকি। এরপরও যদি না হয় তবে অন স্পট পরিবর্তন করে নিতে পারবেন অথবা ১ সপ্তাহের মধ্যে অফিসে এসে পরিবর্তন করতে পারবেন (স্টক মজুদ থাকলে)।

  12. সুন্দর প্রচেষ্টা। আমিও উবুন্টু টি-শার্ট চাই। সাইজের ব্যাপারটা একটু পরিষ্কার হওয়ার দরকার। যেমন প্রোগ্রামিং কন্টেস্টের টি-শার্ট গুলো এমন বড় বড় দিত যে একবারে ছোট সাইজ না নিলে হতই না। আর সাইজ না হলে টিশার্ট নিয়ে কোন লাভ নেই।

    তাই সাইজের ব্যাপারে একটু সম্যক ধারণা দিলে খুব ভাল হয়। অনেক ধন্যবাদ।

  13. আবার জিগায়….!!!

  14. ভাই, এইখানে আবেদন করে ২৩ তারিখের “বন্টু-মিন্টুর আড্ডা” থেকে টি-শার্টটা সংগ্রহ করা যাবে না??

  15. আমি দুটি টি-শার্টের রিকোয়েস্ট পাঠিয়েছি কাল রাতে, কোনো রিপ্লাই পাইনি। রিকোয়েস্ট পেয়েছেনতো?

  16. আমি একটা টি-শার্ট অর্ডার দিয়েছি। সেটা কি আপনারা পেয়েছেন????

  17. সুন্দর প্রচেষ্টা। আমিও উবুন্টু টি-শার্ট চাই

  18. আশাবাদী

    যারা উবুন্টু টিশার্টের জন্য আবেদন করেছিলেন তাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিলো এবং অনেকেই আমাদের অফিস থেকে টিশার্ট সংগ্রহ করেছেন। এছাড়াও অনেকে “বন্টু মিন্টুর আড্ডা” অনুষ্ঠানে এসে টিশার্ট সংগ্রহ করে নিয়ে গেছেন। তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা।

    আর যারা এখনও সংগ্রহ করতে পারেননি তাদের অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে টিশার্টের বর্তমান স্টক শেষ হয়ে গেছে। কিছুদিন পরই আমরা আবারও উবুন্টু টিশার্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততোদিন পর্যন্ত অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।

    সবাইকে ধন্যবাদ

Leave a Comment


NOTE - You can use these HTML tags and attributes:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>