Tag Archives: আমাদের প্রযুক্তি

সংগ্রহ করুন উবুন্টু লিনাক্স টিশার্ট

ওপেনসোর্স/লিনাক্স প্রেমিকদের একটা বড় অংশ বেশ কিছুদিন ধরেই আগ্রহ জানাচ্ছিলো লিনাক্স/ওপেনসোর্স ভিত্তিক মার্কেন্ডাইজের জন্য। অনেকেই জানতে চাইছিলো স্টিকার/পোস্টার/মগ/টিশার্ট ডিস্ট্রিবিউট করা সম্ভব কিনা কমিউনিটির পক্ষ থেকে। উবুন্টু বাংলাদেশও তাদের পরিচালনার খরচ ওঠানোর জন্য অনুদানের উপর নির্ভর না করে নিজেদের কিছু পণ্য বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কথা ভাবছিলো। কিন্তু নানা কারনে এই উদ্যোগ বারবার পিছিয়ে যাচ্ছিলো। অবশেষে কিছু কাজ এগোনো সম্ভব হয়েছে, জনপ্রিয় উবুন্টু লিনাক্সের টিশার্ট প্রথম প্রচারের ব্যবস্থা করেছে উবুন্টু বাংলাদেশ টিম, সহায়তায় রয়েছে বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স ও আমাদের প্রযুক্তি ফোরাম।
Read more »

বাংলায় উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা

উবুন্টু লিনাক্স নিয়ে প্রচার করার সময় প্রায়ই সমস্যার সম্মুক্ষিন হই যে নতুন ব্যবহারকারীরা একেবারে প্রাথমিক জিনিসগুলোও কিভাবে করতে হয় তা বুঝে উঠতে পারছেন না। অথবা বিভিন্ন সহায়িকা/লেখাগুলো যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে নতুন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বারবার বিভিন্ন সাইট/ফোরাম/ব্লগ ঘাটতে হয় যা কখনও কখনও বিরক্তির উদ্রেক করে। এই সব কারণ থেকেই উবুন্টু লিনাক্সের একটি সহায়িকা লেখার চিন্তা এসেছিলো মাথায়। যেই ভাবা সেই কাজ হিসেবে গত বছরের অক্টোবরে শুরুও করেছিলাম। কিন্তু বিভিন্ন কাজের মাঝে ও আলসেমীর কারণেও ধীরে ধীরে কাজ আগাতে থাকে। এপ্রিলে উবুন্টু লিনাক্স ৯.০৪ রিলিজ হওয়ার আগে আগে মনে হলো কাজটি শেষ করা উচিত। এরপর শাবাব মুস্তাফা, অয়ন খান, নির্ঝর, মানচুমাহারা, স্বপ্নচারীসহ লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের বেশ কয়েকজনের পরামর্শ ও সহায়তায় শেষ পর্যন্ত উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা প্রকাশ করা হলো।

লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের প্রকাশনা। প্রচারে সহায়তা করছে উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম।

বইয়ের লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স by-nc-sa

Read more »