Tag Archives: উবুন্টু লিনাক্স

উবুন্টু বাংলাদেশ ও আমি- একটি নতুন অধ্যায়ের সূচনা

আমার এই গল্পের শুরু আজ থেকে তিন বছর আগে ২০০৮ সালের নভেম্বরে।

খুব বেশিদিন হয়নি আমি লিনাক্সের ভুবনে পদার্পন করেছি, সেটাও আরও অনেকের মতো উবুন্টু লিনাক্স দিয়ে। আমি যখন লিনাক্সের ভুবনে আসি লিনাক্স ওপেনসোর্স নিয়ে ভাসা ভাসা ধারণা নিয়ে, প্রবল আগ্রহ থেকেই আমার পথ চলা। তখনও ওপেনসোর্স বা লিনাক্স নিয়ে এতো মাতামাতি শুরু হয়নি, ওপেনসোর্স বা লিনাক্সের উপর বাংলা লেখাও অপ্রতুল। লিনাক্স নিয়ে গুতাই, প্রতিদিন এর শক্তি/ফিচার/সৌন্দর্য নিয়ে আপন মনে পুলকিত হই। আমার চাহিদা খুবই সাধারণ থাকায় খুব বেশি সমস্যায় পরিনি, আবার যেসব সাধারণ সমস্যায় পরেছিলাম তার সমাধান করে নিয়েছি বিভিন্ন বিদেশী সাইট/ফোরামের সহায়তায়। এরপর কিছুদিন উবুন্টু বাংলা অনুবাদও করলাম।

এভাবেই ঘুরতে ঘুরতে একদিন উবুন্টু উইকি-তে লোকো টিম সম্পর্কে জানতে পারি। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে লোকো টিমের মাধ্যমে একটি বড় উবুন্টু সম্প্রদায় দাঁড়িয়ে আছে দেখে পুলকিত হই। সেখানেই একটু খুঁজতে পেয়ে যাই উবুন্টু বাংলাদেশ টিম প্রোফাইল। বাংলাদেশে আরও উবুন্টু ব্যবহারকারীদের সাথে পরিচিত হবো এই আশায় উবুন্টু বাংলাদেশ ওয়েবপোর্টালে যাই। সেখানে পুরাতন কিছু খবর ও সহায়িকা দেখি। মনে হয় আর সবক্ষেত্রের মতো এই ওয়েবপোর্টালও অবহেলিত।

মনে হলো যদি তাদের কোনভাবে সহযোগীতা করা যায়। যেমন ভাবা তেমন কাজ। তাদের যোগাযোগ পাতায় জানিয়ে দিলাম তাদের পোর্টাল আপডেট ও নতুন সহায়িকা লেখার কাজে সহযোগীতা করতে ইচ্ছুক।

কিছুদিন পরই একজন ইমেইল করলেন আমার আগ্রহকে উৎসাহ দিয়ে জানতে চাইলেন কিভাবে আমি সাহায্য করতে চাই। এই একজন আর কেউ নন উবুন্টু বাংলাদেশ টিমের লিডার রাসেল জন। আমি আবারও তাকে জানালাম নতুন খবর আপডেট ও কিছু লেখা দিতে আগ্রহী আছি। সে আমাকে জিজ্ঞাসা করে আমি অনুবাদে আগ্রহী কিনা, এবং এরপর আমাকে পরখ করার জন্য তিনটি আর্টিকেল পাঠায় অনুবাদ করতে। আর্টিকেল দেখে কিছুটা হতাশ হই, কারণ সেগুলোর প্রত্যেকটিই তিন মাসের বেশি পুরাতন। যাই হোক যথাসময়ে অনুবাদ করে দিলাম তাকে। তখন তিনি আমাকে বললেন তিনি আমাকে উবুন্টু বাংলাদেশ সাইটে এক্সেস দিচ্ছেন আমি যেনো নিজেই পোস্টগুলো দিয়ে দেই। যদিও আমি কখনও জুমলায় কাজ করিনি, একটু ঘেটে দেখে নিলাম কোথায় কি আছে এরপর পোস্ট দিলাম। সেই থেকে শুরু এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন লেখা ও খবর সাইটে দিয়েছি। Read more »

সংগ্রহ করুন উবুন্টু লিনাক্স টিশার্ট

ওপেনসোর্স/লিনাক্স প্রেমিকদের একটা বড় অংশ বেশ কিছুদিন ধরেই আগ্রহ জানাচ্ছিলো লিনাক্স/ওপেনসোর্স ভিত্তিক মার্কেন্ডাইজের জন্য। অনেকেই জানতে চাইছিলো স্টিকার/পোস্টার/মগ/টিশার্ট ডিস্ট্রিবিউট করা সম্ভব কিনা কমিউনিটির পক্ষ থেকে। উবুন্টু বাংলাদেশও তাদের পরিচালনার খরচ ওঠানোর জন্য অনুদানের উপর নির্ভর না করে নিজেদের কিছু পণ্য বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কথা ভাবছিলো। কিন্তু নানা কারনে এই উদ্যোগ বারবার পিছিয়ে যাচ্ছিলো। অবশেষে কিছু কাজ এগোনো সম্ভব হয়েছে, জনপ্রিয় উবুন্টু লিনাক্সের টিশার্ট প্রথম প্রচারের ব্যবস্থা করেছে উবুন্টু বাংলাদেশ টিম, সহায়তায় রয়েছে বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স ও আমাদের প্রযুক্তি ফোরাম।
Read more »

বাংলায় উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা

উবুন্টু লিনাক্স নিয়ে প্রচার করার সময় প্রায়ই সমস্যার সম্মুক্ষিন হই যে নতুন ব্যবহারকারীরা একেবারে প্রাথমিক জিনিসগুলোও কিভাবে করতে হয় তা বুঝে উঠতে পারছেন না। অথবা বিভিন্ন সহায়িকা/লেখাগুলো যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে নতুন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বারবার বিভিন্ন সাইট/ফোরাম/ব্লগ ঘাটতে হয় যা কখনও কখনও বিরক্তির উদ্রেক করে। এই সব কারণ থেকেই উবুন্টু লিনাক্সের একটি সহায়িকা লেখার চিন্তা এসেছিলো মাথায়। যেই ভাবা সেই কাজ হিসেবে গত বছরের অক্টোবরে শুরুও করেছিলাম। কিন্তু বিভিন্ন কাজের মাঝে ও আলসেমীর কারণেও ধীরে ধীরে কাজ আগাতে থাকে। এপ্রিলে উবুন্টু লিনাক্স ৯.০৪ রিলিজ হওয়ার আগে আগে মনে হলো কাজটি শেষ করা উচিত। এরপর শাবাব মুস্তাফা, অয়ন খান, নির্ঝর, মানচুমাহারা, স্বপ্নচারীসহ লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের বেশ কয়েকজনের পরামর্শ ও সহায়তায় শেষ পর্যন্ত উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা প্রকাশ করা হলো।

লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের প্রকাশনা। প্রচারে সহায়তা করছে উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম।

বইয়ের লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স by-nc-sa

Read more »