ফেসবুক ব্যবহার করুন বাংলায়

কিছুদিন আগে কার প্রোফাইলে যেনো দেখলাম ফেসবুক বাংলা লোকালাইশেসনে আছে। চাইলেই বাংলায় ফেসবুক পাওয়া যায়। বিষয়টি কয়েকজনের মুছে শুনেছি করা যায়। কিন্তু আমি Settings>> Account Settings >> Language >> Primary Language এ গিয়ে বাংলা কোথাও দেখলাম না। এরপর গুগল করে এর সমাধান পেলাম। নিচে পদ্ধতিটি শেয়ার করছি যদি কেউ বাংলায় ফেসবুক ব্যবহার করতে চান তো।



প্রথমেই ফেসবুকে আপনার একাউন্টে লগইন করুন।



এরপর Translation এ্যাপ্লিকেশনটি যুক্ত করুন।




এরপর ড্রপডাউন মেন্যু থেকে বাংলা নির্বাচন করুন




আপনাকে নিয়ে যাবে ট্রান্সলেশন স্টেটাস পেজে।




চাইলে আপনিও ট্রান্সলেশনে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন।




অথবা কেবল উপভোগ করতে পারেন বাংলায় ফেসবুক :)








বেশ কিছু জায়গায় ভুল অনুবাদ দেখলেও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ফেসবুকের বাংলা অনুবাদ বেশ ভালো হয়েছে। (কাউকে আঘাত করে নয় কিন্তু ভারতীয় অনুবাদের চেয়ে বহু গুন ভালো হয়েছে এই ফেসবুক অনুবাদ।)
লেখাগুলো বেশ ছোট দেখায়। আমি লিনাক্সে বসে ছোট দেখছি উইন্ডোজে তো আরও ছোট দেখাবে :| (অবশ্য ফায়ারফক্সে দুবার ctrl++ দিলেই ঠিক হয়ে যাবে, অথবা উইন্ডোজে font fixer সফটওয়্যার (ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক) ব্যবহার করে ফন্ট ঠিক করে নেয়া যাবে।)



আপনারা ব্যবহার করে আপনাদের অনুভূতি জানান।



লেখাটি আমাদের প্রযুক্তি-তে পূর্ব প্রকাশিত

আমার এই লেখাটি সম্পর্কে আপনার যে কোন মতামত অবশ্যই নিচে জানাবেন। আর ভবিষ্যতে আমার নতুন লেখা পড়ার জন্য আমার ব্লগেরRSS ফিডে সাবস্ক্রাইব করতে পারেন।

Leave a Comment


NOTE - You can use these HTML tags and attributes:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>