বহুবছর পর জলাবদ্ধতা

আমরা যে এলাকায় আছি তা একটু উঁচু বিধায় গত ৭-৮ বছরেও জলবদ্ধতা হয়নি কখনও, শেষ জলাবদ্ধ হয়েছিলো খুব সম্ভবত ৯৯-২০০০ মৌসুমে। গতকাল (আজকে) রাত্রে মুষলধারে বৃষ্টি হওয়ায় বহুবছর পর জলাবদ্ধতার সৃষ্টি হলো। এমনিতে জলাবদ্ধতা কেউ পছন্দ করে না কিন্তু আমার কেনো জানি ভালো লাগছে, কাজ নেই, কোথাও যাওয়া নেই, ছুটির আমেজ। সেই আমেজকে আরও বাড়িয়ে দিয়ে বাসায় খিচুড়ী রান্না হচ্ছে। একারণে বেশ ভালো লাগছে, তবে আহ্লাদিত বলতে পারছি না কারণ বৃষ্টিতে ভিজতে পারিনি :( ভিজতে পারলে ১৮ আনা আনন্দিত হতাম। এরপরও যা আছে খারাপ কি। এখন অল্প কয়েকটি ছবি তুলেছি সুযোগ পেলে আরও ঘুরে ছবি তুলবো।

আমার এই লেখাটি সম্পর্কে আপনার যে কোন মতামত অবশ্যই নিচে জানাবেন। আর ভবিষ্যতে আমার নতুন লেখা পড়ার জন্য আমার ব্লগেরRSS ফিডে সাবস্ক্রাইব করতে পারেন।
  1. ছবি গুলো আমাকে দেখিও একদিন
    আর চেষ্টা করবো কোন এক ঝুম বৃষ্টির দিনে তোমাকে ইলিশ খিচুরী খাওয়াতে
    এবং অবশ্যই তা নিজ হাতে রান্না করে……
    সকালেই তোমাকে জানিয়ে দিবো “এ্যাই শোনো, আজ দুপুরে তোমার নিমন্ত্রন
    চলে এসো কিন্তু……

Leave a Comment


NOTE - You can use these HTML tags and attributes:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>