আশাবাদীর দিনপঞ্জিকা » ওপেনসোর্স

নতুন রূপে লিনাক্স ফোরাম আপনারই প্রতীক্ষায়!
আপনি একজন লিনাক্স ভক্ত, কিন্তু আপনার মনে খুব দুঃখ যে শুধুমাত্র লিনাক্স নিয়ে আলোচনা করার জন্য বাংলায় কোনো ফোরাম নেই। সমস্যায় পড়লে বিভিন্ন বাংলা ফোরাম কিংবা ব্লগে গিয়ে সাহায্য চাইতে হয়। তাছাড়া অনলাইনে লিনাক্স নিয়ে বাংলায় আলোচনার জন্য নির্দিষ্ট কোনো ফোরাম না থাকায় লিনাক্স ব্যবহারকারীরা বিভিন্ন বাংলা ব্লগ ও ফোরামে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে সাহায্য করে যাচ্ছেন। কেমন হত যদি এই সব লিনাক্স ব্যবহারকারীদের একছাদের নীচে আনা যেত। যদি শুধু লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটা ফোরাম থাকতো! যেখানে সব লিনাক্স ব্যবহারকারীরা একসাথে আড্ডা মারবেন। মনের সুখ-দুঃখের কথা বলতে পারবেন, একে অন্যকে সাহায্য করতে পারবেন, সেই সাথে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশাও করতে পারবেন। শুধু চিন্তা করে দেখুন, সব লিনাক্স ব্যবহারকারী এক জায়গায়! আপনি উবুন্টু-মিন্ট-ফেডোরা যেটা নিয়েই সমস্যায় পড়েন না কেন, কেবল কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সেই জায়গায় গিয়ে পৌঁছুতে পারলেই হয়, বাঘা বাঘা লিনাক্স ব্যবহারকারীরা আপনার সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়বে। ভাবতেই মনটা ভালো হয়ে যাচ্ছে – তাইনা!

২০০২ সাল থেকে স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স বা বিএলইউএ বাংলাদেশে লিনাক্স ছড়িয়ে দেবার জন্য কাজ করে আসছে। বিএলইউএ এর শাখা প্রতিষ্ঠান হচ্ছে উবুন্টু বাংলাদেশ এবং ফেডোরা বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশে ক্রিয়েটিভ কমন্স এর অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে বিএলইউএ। পাশাপাশি বেশ কিছু সফটওয়্যারের বাংলা লোকালাইজেশনের উপরও কাজ হচ্ছে বিএলইউএ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে, সেই ২০০৫ সাল থেকেই কেবলমাত্র বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারীদের জন্য বিএলইউএ একটি ফোরাম রয়েছে। এর নাম লিনাক্স ফোরাম।

অবাক হচ্ছেন তাইনা! একটা পুরো ফোরাম লিনাক্সের জন্য, তাও আবার বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য – অথচ এ ব্যাপারটাই আপনি জানতেননা। না জানার মূল কারণ হচ্ছে লিনাক্স ফোরাম যখন থেকে শুরু হয় (২০০৫ সালে) তখনও লিনাক্স বাংলাদেশে ততটা জনপ্রিয় হয়ে উঠেনি, তাছাড়া সেসময় লোকজন এখনকার মত ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহার করতো না ফলে ব্লগে ও ফোরামগুলোতে এত লোকের আনাগোনা ছিলনা। তাই স্বল্পসংখ্যক ব্যবহারকারীর ব্যবহার করা ফোরামটি অনেকটা আড়ালেই ছিল। তাছাড়া ফোরামটি বাংলাদেশীদের জন্য তৈরি করা হলেও সেসময় বাংলা লোকালাইজেশনের সুবিধা সেরকম না থাকায় এর ভাষা ছিল ইংলিশ। ফলে মায়ের ভাষায় সেভাবে আলোচনা করতে না পারায় এবং তার কিছু পরেই অনলাইনে সম্পূর্ণ বাংলা কয়েকটি ফোরাম চলে আসায়, লিনাক্স ফোরাম কার্যত অদৃশ্য হয়ে পড়ে।

বর্তমানে বাংলাদেশে লিনাক্স প্রসার ও প্রচারে এবং নবীন ব্যবহারকারীদের জন্য লিনাক্স সম্পর্কীত বিভিন্ন আলোচনার জন্য কয়েকটি বাংলা ফোরাম ও ব্লগের অবদান অনস্বীকার্য। সত্যি বলতে কি, ঐ সব ফোরামে মাধ্যমেই লোকজন লিনাক্স সম্পর্কে উৎসাহী হয়েছে এবং এখন লিনাক্স ব্যবহার করছে। কিন্তু এতে কিছু সমস্যায়ও পড়তে হয় নতুন ব্যবহারকারীদের। যেহেতু এরকম কোনো ফোরাম বা ব্লগ নেই যেখানে সকল লিনাক্স ব্যবহারকারী একসাথে রয়েছেন, সেহেতু দেখা যায় যে সর্বোচ্চ সাহায্য পাবার আশায় একজন ব্যবহারকারী একই প্রশ্ন বিভিন্ন ফোরাম ও ব্লগে পোস্ট করেন এবং উত্তর দেখার জন্য সবগুলো ফোরাম ও ব্লগে তাকে নিয়মিত যেতে হয়। ব্যাপারটা বেশ ঝামেলার। তাই শুধুমাত্র লিনাক্সের জন্য একটা বাংলা ফোরামের অভাব সবসময়ই অনুভূত হত। এমন একটা ফোরাম যেখানে নবীন থেকে প্রবীন কিংবা নাদান থেকে ঝানু সব ধরনের লিনাক্স ব্যবহারকারীরা একত্রিত হবেন, যেখানে নতুন ব্যবহারকারীরা সব রকমের সাহায্য পাবেন, যেখানে পুরনো ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবহারকারীদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন, যেখানে লিনাক্স ব্যবহার করতে গিয়ে মুখোমুখি হওয়া যে কোনো সমস্যা নিয়ে যে কেউ নির্দ্বিধায় আলোচনা করতে পারবেন। সোজা কথায়, শুধু বাংলায় পুরোপুরি লিনাক্সময় একটা ফোরামের খুব অভাব ছিল।

বাংলা ভাষায় নির্মিত সম্পূর্ণ লিনাক্স ফোরামের এই অভাবটি এবার ঘুচতে যাচ্ছে। বিএলইউএ লিনাক্স ফোরামটিকে পুরোপুরি বাংলায় রূপান্তর করে ফেলা হয়েছে। সেই সাথে নতুন থিম ব্যবহার করে চেহারায়ও নতুনত্ব দেয়া হয়েছে লিনাক্স ফোরামকে। বলা যায় যে নতুন রূপে লিনাক্স ফোরামের পুণর্জন্ম হয়েছে। এবার লিনাক্সপ্রেমী ও লিনাক্স ব্যবহারকারীদের কলতানের অপেক্ষায় রয়েছে ফোরামটি। আপনি যদি লিনাক্স নিয়ে আগ্রহী হয়ে থাকেন কিংবা আপনি যদি লিনাক্সের দুনিয়ায় নতুন হয়ে থাকেন, যদি লিনাক্সের সাথে আরো ভালোভাবে পরিচিত হতে চান, যদি লিনাক্সের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চান, যদি লিনাক্স নিয়ে যেকোন সমস্যায় অভিজ্ঞদের পরামর্শ পেতে চান – তবে আপনার জন্যই অপেক্ষা করছে লিনাক্স ফোরাম। আর আপনি যদি লিনাক্সের দুনিয়ায় পুরনো হয়ে থাকেন, আপনি যদি আপনার অভিজ্ঞতার ঝুলি দিয়ে নতুনদেরকে সাহায্য করতে উদগ্রীব হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশে লিনাক্স প্রচার ও প্রসারে যদি কিছু করতে চান – তাহলে আপনার জন্যও ফোরামটি অপেক্ষা করছে। আপনি যদি উপরের দু’ধরনের কোনটাই না হয়ে থাকেন, তারপরও আপনি লিনাক্স ফোরামে আমন্ত্রিত; লিনাক্স কি, এটা দিয়ে কি করা যায় না করা যায়, আপনার সব কাজ কিভাবে লিনাক্স দিয়ে করতে পারবেন ইত্যাদি নিয়ে কিছু ধারণা পাবেন। আর কিছু নাহোক, বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারীদের সাথে অন্তত আড্ডা তো মারতে পারবেন।

লিনাক্স ফোরাম আপনার জন্য প্রস্তুত। আপনি যোগ দিতে প্রস্তুত তো? আমরা কিন্তু আপনার নিবন্ধনের অপেক্ষায় রয়েছি…

http://forum.linux.org.bd

প্রচারে:

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ)

উন্মুক্ত সংস্কৃতি….. কিছু একান্ত চিন্তাভাবনা
ইদানিং প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন পত্রিকা ওয়েবসাইট ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হয়। তার মধ্যে সবসময়ই আলাদা স্থান করে রেখেছে উন্মুক্তসোর্স প্রযুক্তি বা মুক্তসোর্স সফটওয়্যার (open source software-OSS)। অসংখ্য মানুষ এর পক্ষে আবার অগনিত মানুষ এর বিপক্ষে। এই তর্ক বিতর্ক টানাপোরেনের মাঝে দেখা যায় মূল বিষয়গুলো হারিয়ে যায়। মানুষ আরও বেশি দ্বিধান্বীত হয়ে পরে। আজকের এই লেখাটা আসলে মুক্তসোর্স (ব্যক্তিভেদে উন্মুক্তসোর্স) নিয়ে আমার ধারনা সম্পর্কে।

অনেকক্ষেত্রেই দেখা যায় মুক্তসোর্স বললে মানুষ মুক্তসোর্স সফটওয়্যারের কথা বুঝে থাকেন। তবে মুক্তসোর্স কেবল সফটওয়্যারের ক্ষেত্রেই নয় বরং বিশ্বের প্রতিটি পন্যের সাথে প্রতিটি বিষয়ের সাথে এর সম্পর্ক রয়েছে। উন্মুক্তসোর্স, আরেকটু ভালো করে বললে উন্মুক্ত সংস্কৃতি (free or open culture) আসলে একটি দর্শন, একটি আদর্শ। উন্মুক্তসংস্কৃতি একটি উন্মুক্ত বিশ্বের স্বপ্ন দেখায়।

আমরা ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরন করি। আহরন করতে পারি কারন সেগুলো আহরনের জন্য উন্মুক্ত। কেউ বাধা দিচ্ছে না আমাদের এই জ্ঞান কাজে লাগিয়ে আরও বিকশিত হতে। আমরা শিখি আগুন কিভাবে জ্বলে, আমরা জানি কিভাবে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ ধরে রাখা হয়। এই সবই হয়েছে উন্মুক্ত জ্ঞানের ভান্ডারের জন্য। এই উন্মুক্ত ভান্ডার কাজে লাগিয়ে মানুষ নিজেকে আরও বিকশিত করে নতুন ধ্যান ধারনা জ্ঞানের দ্বার খুলে দেয় এবং তার দ্বারা আবিষ্কার করে নতুন অভিনব প্রযুক্তি।

কিন্তু একটা সময়ে এসে দেখা যায় ব্যবসার খাতিরে কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু তথ্য গোপন রাখা হয়। কিসের জন্য ‘ক’ ব্যাটারি ‘খ’ ব্যাটারির চেয়ে বেশিদিন টিকে। কি উপাদানের কারনে এই সুবিধা অর্জন সম্ভব হয়েছে। কিসের জন্য ফেরারী গাড়ি টয়োটার চেয়ে দ্রুত ও ভালোভাবে চলছে। এগুলো ট্রেড সিক্রেট বা ‘বানিজ্যিক গোপনীয়তা’-র আড়ালে রেখে দেয়া হয়েছে। আবার প্যাটেন্ট বা নিবন্ধনের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যাতে এই বিশেষ জ্ঞানগুলো যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মানব জাতির অগ্রগতিকে পিছিয়ে রাখছে।

আমরা যদি আদর্শ পৃথিবীর কথা চিন্তা করি তাহলে কি এতোগুলো কোম্পানি বা ব্র্যান্ডের প্রয়োজন আদৌ আছে কি? একটি কোম্পানি বা ব্র্যান্ড থেকেও কিন্তু সর্বোৎকৃষ্ট সেবা প্রদান সম্ভব। কিভাবে? এখনেই উন্মুক্ত সংস্কৃতি- উন্মুক্ত আদর্শের কথা আসছে।

উন্মুক্ত সংস্কৃতি প্রচার করে উন্মুক্ত জ্ঞানের, কিভাবে একটি জিনিস প্রস্তুত হচ্ছে, কিভাবে ‘ক’ ব্যাটারী ‘খ’ ব্যাটারীর চেয়ে বেশিদিন টিকছে এগুলোরই উন্মুক্ত জ্ঞান। এই উন্মুক্ত জ্ঞানের মাধ্যমে সর্বোৎকৃষ্ট পন্য উৎপাদন করা সম্ভব। কেবল সেটাই নয়, যা এখনও আবিস্কার হয়নি, যে জ্ঞানের পথ কেউ দেখেনি সেই জ্ঞানের পথও এই উন্মুক্ত সংস্কৃতি দেখাতে পারে। কিভাবে? যতখানি জ্ঞান আছে আবিস্কার আছে কিভাবে প্রস্তুত করা হচ্ছে এটা যদি সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে বিভিন্ন মানুষ সেই জ্ঞানের চর্চা করতে পারে। উক্ত জ্ঞানের সুবিধা-অসুবিধা দেখতে পারে। পূর্বের উন্মুক্ত জ্ঞানের সাহায্যে পরীক্ষানিরীক্ষা সহজ হবে। অনেকে হয়তো ক্রুটি বের করবে অনেকে সমস্যার সমাধান বের করবে। আবার পুরানো জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান নতুন প্রযুক্তির আবিস্কার সহজতর হবে।

এখন অনেকেই বলবে জ্ঞান উন্মুক্ত হলেই বা কি সবাই তো আর গবেষক-আবিস্কারক নয় যে নতুন তত্ত্ব নতুন প্রযুক্তি আবিস্কার করে ফেলবে। কথাটা ঠিক যে সবাই গবেষক নন, সবার মাধ্যমে কালজয়ী আবিস্কার হয় না। তবে সব আবিস্কারই কিন্তু গবেষণাগারে গবেষণার মাধ্যমে বের হয়নি। অনেক গুরুত্বপূর্ন জ্ঞান, আবিস্কারের পিছনে ছিলো সাধারন মানুষের সাধারন কার্যকলাপ, সেই জ্ঞান, সেই কালজয়ী আবিস্কারই আমাদের মানব সভ্যতাকে এতো এগিয়ে নিয়ে গেছে। মুক্ত সংস্কৃতির মাধ্যমে নতুন আবিস্কার উন্মুক্ত বলে মূল ব্যবসায়ী জানছে এই নতুন আরও উন্নত প্রযুক্তি বা পদ্ধতির কথা। তখন তারা আরও পারদর্শীতার সাথে পন্য উৎপাদন করতে সক্ষম হবে।

ধরুন আপনার প্রিয় কোমল পানীয়র কথা। কোকাকোলা অথবা পেপসি, অথবা স্প্রাইট অথবা সেভেন-আপ। এই কোমল পানীয়গুলো তৈরির প্রক্রিয়া কিছুটা উন্মুক্ত করে গোপন ফর্মূলা পেটেন্ট করে রেখে দিয়েছে এদের প্রস্তুতকারকেরা। এর সম্পূর্ন বিপরীতে ছিলো উন্মুক্তসোর্স, উন্মুক্ত সংস্কৃতি জগতের অন্যতম উৎকৃষ্ট উদাহরন ‘ওপেনকোলা’। ‘ওপেনকোলা’ প্রস্তুতপ্রণালী উন্মুক্তসোর্স মানে সবার দেখার পড়ার ও জানার অধিকার সমান ছিলো। এই ‘ওপেনকোলা’ প্রচারণামূলক কর্মকান্ডের অংশ হিসেবে থাকলেও যুক্তরাস্ট্রে ব্যাপক সাড়া ফেলেছিলো এবং বানিজ্যিকভাবে বেশ সফল হয়েছিলো। তাহলে কে বলে উন্মুক্তসোর্স উন্মুক্তসংস্কৃতি বাণিজ্যিকভাবে অলাভজনক?

তাহলে কি পৃথিবীর বানিজ্য-অর্থ-মুনাফা কতিপয় ক্ষমতাবান ব্যবসায়ীর মুঠোয় থাকবে? সেটাও নয়, জাতীয়ভাবে এই উদ্যোগগুলো নেয়া হতে পারে সরকারী প্রতিষ্ঠানগুলোই নিয়োজিত হবে শ্রেষ্ঠ সেবা প্রদানের কাজে। ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে যাবার আশংকা প্রতিযোগীতার অনুপস্থিতিতে? তাও ঠিক নয় হয়তো ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা কমে আসবে কিন্তু তারপরও ব্যবসা বানিজ্য টিকে থাকবে, টিকে থাকবে তারাই যারা সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির পন্য দিচ্ছে। এক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশনের। লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন উন্মুক্তসোর্সের হলেও তার পিছনে বিভিন্ন বড় প্রতিষ্ঠান রয়েছে যারা বিশেষায়িত সেবা প্রদান করে থাকে ব্যবহারকারীদের। এজন্য সম্পূর্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতোই তারা কাজ করেন।

অনেকে আবার ভেবে থাকেন উন্মুক্তসোর্স বা উন্মুক্ত সংস্কৃতির উদ্দেশ্য সবকিছু বিনামূল্যে প্রদান। এই ধারনা কিন্তু ভুল। উন্মুক্ত জ্ঞান অর্থের বিনিময়ে হতে পারে তবে সেটি যতটা না জ্ঞানের জন্য তারচেয়ে বেশি সেবার (service) জন্য। ধরুন আমরা স্কুলে কলেজে জ্ঞান আহরনের জন্য যাচ্ছি। সেখানে জ্ঞান বইপুস্তকের মাধ্যমে উন্মুক্ত হলেও আরও বিস্তারিত বুঝানোর জন্য, শিক্ষকদের সেবার বিনিময়ে আমরা অর্থ প্রদান করছি। তেমনই কোন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন হলে আমরা উন্মুক জ্ঞানটি অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে মূল্যের বিনিময়ে জানতে পারি।

আচ্ছা এবার নাহয় একটু বানিজ্যিক দৃষ্টিকোণ থেকে সরে আসি। আমাদের দৈনন্দিন কাজে, সমাজ ও সংস্কৃতির দিক চিন্তা করলে কী পাই। পরিবার, সমাজ, জনপদ গড়ে উঠে কীভাবে ,কতিপয় মানুষের মাঝের উন্মুক্ত ও নিঃশর্ত সম্পর্কের কারনেই তো। এই নিঃশর্ত সম্পর্ক কি উন্মুক্ত সংস্কৃতির পরিচয় বহন করে না? আপনি আপনার ভাইবোনকে নতুন জিনিস শিখাবেন সেই সাথে শিখাবেন আপনার বন্ধুকে। আপনার বন্ধু শিখাবেন তার ভাইবোন ও অন্য বন্ধুদের এভাবেই নতুন জিনিস অনেক দ্রুত আমাদের সবার মাঝে ছড়িয়ে পরে। আমাদের সংস্কৃতি ঐতিহ্য এভাবেই কিন্তু প্রসার ঘটেছে এবং এভাবেই আমাদের মাঝে থেকে যাবে। নৈতিকতা, শিক্ষা, জ্ঞান, গল্প, গান, ছবি এগুলো সবই প্রসার ঘটে উন্মুক্ত হলে। আমার ভালো লেগেছে একারনে আমি সেটা আরেকজনের সাথে ভাগ করে নিচ্ছি। উন্মুক্ত সংস্কৃতিও একই কথা বলে। একটি ভালো জিনিস তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে তা সবার মাঝে ছড়িয়ে দেয়া।

উন্মুক্ত সংস্কৃতির বৈশিষ্ট্য তাহলে কি?

-যেকোন বিষয়ের জ্ঞান উন্মুক্ত হবে

‌-সেই জ্ঞান প্রয়োজনে যে কেউ আহরন করতে পারবেন

-জ্ঞানটি যে কেউ প্রয়োগ করতে পারবেন

-আরও উন্নত কোন জ্ঞান ধারনা পাওয়া গেলে তা জানানো হবে

-উন্নত জ্ঞান পুনরায় সবার জন্য উন্মুক্ত রাখা হবে

মূল লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামে পূর্বপ্রকাশিত

ওপেনসোর্স, উবুন্টু, বিএলইউএ এবং আমি
ওপেনসোর্স আন্দোলনের ইতিহাস

ওপেনসোর্স আন্দোলন (open source movement/initiative) সারা বিশ্বের সফটওয়্যার জগতের একটি বহু আলোচিত/বিতর্কিত বিষয়। ওপেনসোর্স বলতে সফটওয়্যারের সোর্সকোডকে সহজে পর্যবেক্ষন, পরিমার্জন ও ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া বুঝানো হয়ে থাকে। ওপেনসোর্স আন্দোলনের মূল ফ্রি (উন্মুক্ত/স্বাধীনতা অর্থে) সফটওয়্যার আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত। রিচার্ড ম্যাথিউ স্টলম্যান ১৯৮৫ সালে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন গড়ে তুলেন এবং সেই সাথে ফ্রি সফটওয়্যার আন্দোলনের সূচনা করেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ফ্রি (উন্মুক্ত) সফটওয়্যারের সাথে ফ্রি (বিনামূল্যের) সফটওয়্যার গুলিয়ে ফেলতে থাকে বলে ১৯৯৮ সালে জন হল, লেরী আগাসটিন, এরিক রেমন্ড, ব্রুস পেরেন্স প্রমুখ ওপেনসোর্স আন্দোলনের কথা ঘোষণা দেন।

এই ওপেনসোর্স আন্দোলনের মূল উদ্দেশ্য হলো যেকোন সফটওয়্যার ব্যবহার, পরিবর্তন এবং (ক্ষেত্রবিশেষে) বিতরণের পূর্ণ ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করা। একটি সফটওয়্যারের সোর্স কোড যদি উন্মুক্ত হয় তাহলে

১) সফটওয়্যারের ক্রুটি (bug) দ্রুত দূর করা সম্ভব হবে

২) সফটওয়্যারের সাপোর্ট উন্নত মানের হবে (যেহেতু পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন ডেভেলপারের সাহায্য পাওয়া যাবে)

৩) ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার কাস্টোমাইজেশন সহজ হয়ে ওঠা

৪) একটি সফটওয়্যারের কোড দেখে আরও উন্নত অপর একটি সফটওয়্যার তৈরি করা সহজ

৫) ওপেনসোর্স সফটওয়্যারের বিভিন্ন ডিরাইভেটিভস থাকার কারনে ব্যবহারকারীরা যেকোন পরিস্থিতিতে তাদের চাহিদা মেটাতে পারেন

৬) অধিকাংশ ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহারের জন্য উন্মুক্ত

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স্

বিএলইউএ (বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স্) একটি অলাভজনক স্বেচ্ছাসেবক সংগঠন যার মূল লক্ষ্য বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারীদের লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারে উদ্বুদ্ধ করা ও বিভিন্ন সাহায্য সহযোগীতা প্রদান। তবে কেবল লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রসারের মধ্যেই বিএলইউএ-এর কার্য পরিধি সীমাবদ্ধ নয়। লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে এমন ওপেনসোর্স সফটওয়্যারগুলোর ব্যবহারবিধি এবং বিভিন্ন সাহায্য-সহযোগীতা প্রদান করাও এর উদ্দেশ্য।

বিএলইউএ-র স্বেচ্ছাসেবকরা বিভিন্ন বাংলাদেশী ফোরাম সাইট ব্লগের মাধ্যমে অনলাইন জগতে বাংলাদেশীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন আর্টিকেল, টিউটোরিয়াল, রিভিউ প্রভৃতি দিয়ে আসছেন। কেবল ভার্চুয়াল জগতই নয় বাস্তব জগতেও বিএলইউএ-র সদস্যরা তাদের সাধ্যমতো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করছেন। প্রায়ই বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করেছেন ওপেনসোর্স/লিনাক্স বিষয়ে সাধারন মানুষকে ধারনা দেবার জন্য। এছাড়াও যেকোন ব্যবহারকারী স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে ওপেনসোর্স/লিনাক্স বিষয়ে ব্যক্তিগত সাহায্য নিতে পারেন।

বর্তমানে বিএলইউএ-র নিচে যেসকল প্রজেক্ট রয়েছে

উবুন্টু বাংলাদেশ

ফেডোরা বাংলাদেশ

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স পোর্ট (বাংলাদেশ)

রয়েল বেঙ্গল লিনাক্স (কোডনেম:rbl একটি পরীক্ষামূলক লিনাক্স ডিস্ট্রিবিউশন)

ওপেনসোর্স এবং আমি

১ যুগ আগে কম্পিউটারের ব্যবহার যখন শুরু করেছিলাম তখন সফটওয়্যার লাইসেন্স, পাইরেসী, ওপেনসোর্স এসব জিনিস তেমন ভালো বুঝতাম না। যা যখন পেয়েছি ব্যবহার করেছি, আমরা দোকান থেকে যে সফটওয়্যারের সিডি নিয়ে এসে ব্যবহার করছি তাও যে বেআইনী (পাইরেটেড) সেসম্পর্কে কোন ধারনাই ছিলো না। যতোদূর মনে পরছে ২০০৫ সালের দিকে ইন্টারনেট ব্যবহার শুরু করি, এরপর আর পায় কে? এই সাইট সেই সাইট ঘুরাঘুরি করার পাশাপাশি সফটওয়্যার ডাউনলোড করে চালাতাম। তখন যেগুলো ফ্রি পেতাম খুব ভালো লাগতো আর যেগুলো কিনতে হতো সেগুলোর ডেভেলপার কোম্পানিগুলোর উপর রাগ উঠতো। একসময় টরেন্ট র‍্যাপিডশেয়ারের মতো সাইটের খোঁজ পাই যেখান থেকে বিভিন্ন কমার্সিয়াল সফটওয়্যার কোন টাকা না দিয়ে ডাউনলোড করতে শুরু করি, বিষয়টি অন্যায় বুঝতে পারলেও তেমন গা করিনি, আমার দরকার আমি নামিয়ে ব্যবহার করছি। কিন্তু কিছুদিন পরে পাইরেটেড সফটওয়্যারের প্রতি বিতৃষ্ণা বাড়তে থাকে। একসময় সকল পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করে ফ্রিওয়্যার ব্যবহার করতাম

২০০৫-৬ সালের দিকে পিসিওয়ার্ল্ড ম্যাগাজিন পড়া শুরু করি, সেখান থেকেই জানতে পারি ওপেনসোর্স বিভিন্ন সফটওয়্যারের কথা। কয়েকটি নামিয়ে ব্যবহার শুরু করি। পছন্দ হওয়ায় আরও আগ্রহী হয়ে উঠি, নিয়মিত বিভিন্ন ওপেনসোর্স এ্যাপ্লিকেশনের খোঁজ রাখতাম।  তখনই লিনাক্স সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পড়েছি। আগে শুনতাম এ্যাডভান্সড একটি অপারেটিং সিস্টেম টেকনিক্যাল মানুষরা ব্যবহার করেন সার্ভার আর অন্যান্য প্রফেশনাল কাজে। কিন্তু পরে বিভিন্ন সাইটে দেখি ‌সাধারণ ব্যবহারকারীদের মাঝেও লিনাক্সের বেশ গুনগান। বিশেষ করে উবুন্টু এর বেশ কয়েকটি রিভিউ দেখেছিলাম। এরপর উবুন্টু ৭.১০ (গাটসি গিবন) রিলিজ হবার পর পজিটিভ একটা রিভিউ-এ এরকম একটা রিভিউ দেখলাম “In the end we can say that Ubuntu 7.10 Gutsy Gibbon have made Linux operating system easily usable for the general non-geek user”। ওটাই আমার জন্য টার্নিং পয়েন্ট ছিলো, অনেক চিন্তা করে ঠিক করলাম উবুন্টু নামিয়ে ব্যবহার করে দেখবো। ২সপ্তাহ ধরে ডাউনলোড করার পর পেনড্রাইভে করে নিয়ে গিয়ে সিডি রাইট করায় আনলাম। এরপর ভয়ে ভয়ে ঢুকায় ইনস্টল মারলাম। পার্টিশন অংশে বুঝতে কষ্ট হলেও শেষ পর্যন্ত কোন সমস্যা ছাড়াই ইনস্টল হয়ে গেলো। আমার মজা দেখে কে? লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি

উবুন্টু লিনাক্স ব্যবহারের পর থেকে মনে হতে থাকে আরো কিছু দরকার। আমাদের দেশে ওপেনসোর্স/লিনাক্স নিয়ে কি কিছুই করার নেই? ইন্টারনেটে ঘুরতে ঘুরতে উবুন্টু বাংলাদেশ সাইট দেখলাম। প্রচেষ্টাটি ভালো লাগলো, সাহায্য করার কোন উপায় আছে নাকি তা জানার জন্য যোগাযোগ করলাম। এরপরে বিভিন্ন আর্টিকেল, টিউটোরিয়াল সংগ্রহ, খবর সংগ্রহের মতো ছোটখাটো কাজ করে এসেছি। দেখতে দেখতে ১ বছর পাড় হয়ে গেলো এবং কি একটা বছর যে গেলো? দৌড়াদৌড়ি, পাইরেসীর বিরুদ্ধে সচেতনতা তৈরি করার চেষ্টা, দুইটি সভার আয়োজন আরো কতো কি।  বাংলাদেশে ওপেনসোর্স ও লিনাক্সের প্রচলনে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারছি এটা ভাবতেই ভালো লাগে। আশা করি সামনের দিনগুলো আরও আনন্দদায়ক হবে…………

(আপনি যদি ওপেনসোর্স আন্দোলনে আগ্রহী হোন অথবা বিএলইউএ সম্পর্কে মতামত/পরামর্শ অথবা জিজ্ঞাসা থাকে তাহলে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য অথবা যোগাযোগ ঠিকানা প্রদান করুন। )