Tag Archives: চাকরী চাই

জীবিকার সন্ধানে

ছোটবেলা থেকেই আমরা সবাই ছুটছি এক এমন লক্ষ্যের পিছনে যা যেনো প্রতিনিয়ত দুর্বার গতিতে আরও দূরে সরে যাচ্ছে। যে যতো দ্রুত যতো উন্নতি করে সেই লক্ষ্যের কাছে যেতে পারে সে ততোই সফল। এই সফলতা জীবনের লক্ষ্য পূরণে। প্রায় প্রতিটি মানুষই স্বপ্ন দেখে সমাজে বেশ মান্যগণ্য ব্যক্তি হবে, তার যেমন সম্মান থাকবে, থাকবে প্রতিপত্তি, সম্পত্তি। আবার অনেকেই কেবল স্বপ্ন দেখে ছোট একটা সুখী পরিবারের, যেখানে অর্থের ছড়াছড়ি না থাকলেও স্বচ্ছন্দ আছে ভালোবাসা আছে। তাই তারা পড়ালেখা করে, কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে জীবিকার সন্ধানে বেড়িয়ে পড়ে।



আজ আমিও সেই মিছিলে যোগদান করলাম। আমিও বেড়োতে চাই জীবিকার সন্ধানে আমার স্বপ্ন পূরণে।



আমার স্বপ্ন আমি গন্যমান্য না হই তবে সমাজে যেনো ভালো কোন প্রভাব ফেলতে পারি। হাজারো মানুষের মতো কেবল পৃথিবীতে আসলাম, নিজের ক্ষুদ্র পরিসরে জীবন যাপন করে মরে গেলাম, আমি যে পৃথিবীতে এসেছিলাম তা গুটি কয় আপন আত্মীয় ছাড়া কেউ স্মরণ রাখবে না তাহলে তো আমার সে জীবন বৃথা। আমার পদক্ষেপ যতোই ক্ষুদ্র হোক না কেনো যাতে অন্যরা অনুপ্রাণিত হয়, যাতে আর কারো জীবনে একটু হলেও পরিবর্তন আসুক। আর আমার এই স্বপ্ন তো কেউ পূরণ করে দিবে না। নিজের জীবিকা অর্জনের মধ্য দিয়ে আমাকে এই পরিবর্তনের ধারা আনার চেষ্টা করতে হবে।



আবার অতিসম্প্রতি নতুন এক স্বপ্ন যুক্ত হয়েছে। আমার ভালোবাসার মানুষের সাথে একটি সুখী পরিবারের। সুখ স্বচ্ছন্দ আস্থা নির্ভরতা ভালোবাসায় ভরা একটি সংসার। এই স্বপ্নও পূরণ করা চাই আমার।



তাই আমি জীবিকার সন্ধানে আপনাদের দুয়ারে কড়া নাড়ছি। আছে কি ভাই কোন চাকরী আমার জন্য?



    আমার সিভি:




CV of Shahriar Tariq