Tag Archives: ব্লগ

আশাবাদীর পুনরাগমন

আশাবাদীর দিনপঞ্জিকা আগে আমার পরিচিত এক বড় ভাইয়ের হোস্টিং এ রেখেছিলাম। আমার যখন নিজের ডোমেইনে ব্লগ করার শখ হয় তখন আমাকে সেই বড় ভাই আপন মনে করে হোস্টিং দিয়েছিলেন। তার এই অবদান আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং তাকে প্রাণঢালা শুভেচ্ছা আমার আবদার, ঝামেলা, গুতানো সহ্য করার জন্য। গত নভেম্বর/ডিসেম্বরের দিকে বাংলা সাইটগুলো হ্যাকিং (প্রচলিত হ্যাকিং নয়, ডোমেইন রিডাইরেকশন, স্ক্রিপ্ট ইনজেকশন ইত্যাদি) এর সম্মুক্ষিন হয়, তখন আমার বড় ভাই নিরাপত্তার জন্য ফাইল অল্টারেশন ও ডোমেইন রিডাইরেকশন বন্ধ করে দেন। আমার ব্লগটি রুটে না থেকে একটা সাবফোল্ডারে ছিলো, ফলবর্তীতে ব্লগটি নিষ্ক্রিয় হয়ে পরে। এরপর বহুদিন (পাঁচ মাসেরও বেশি সময়) আমার এই ব্লগটি নিষ্ক্রিয় ছিলো। নিজের ব্যস্ততা তার উপর বড় ভাইয়ের ব্যস্ততা সব মিলিয়ে ব্লগটি আর চালু করা হয়নি।

এখন আবার ঠিক করলাম ব্লগটি চালু করা যাক, তবে বড় ভাই যেহেতু ব্যস্ত তাই আর তাকে বারবার বিরক্ত না করে সিদ্ধান্ত নিলাম নিজের হোস্টিং এই এবার ব্লগ করবো। তাই নিয়ে নিলাম Trancehost এর Armin প্যাকেজ একটা ব্যক্তিগত ব্লগের জন্য এই প্যাকেজই যথেষ্ট। এর আগেও Trancehost এর হোস্টিং নিয়েছি Amigos Clothing এর জন্য। সুতরাং এদের সেবার মান সম্পর্কে ভালোই ধারণা আছে।

তবে দুঃখের বিষয় হচ্ছে আমি আমার পুরাতন কয়েকটি ব্লগ পোস্ট আর অসংখ্য শুভানুধ্যায়ীদের মন্তব্য হারিয়েছি এর মাঝে। কিন্তু কি করার কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ব্লগটা চালু করতে গিয়ে হয়তো কিছু লেখা কিছু মন্তব্যই না হয় হারালাম।

ব্লগটি মাত্র পুনরায় চালু হলো। এখনও বেশ কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলে পরে মাঝে মধ্যেই নতুন লেখা লিখতে পারবো আশা করি। সবাইকে আমার ব্লগে পুনরায় স্বাগতম।

wp-banglkb ওয়ার্ডপ্রেসের জন্য বাংলা কীবোর্ড প্লাগইন

wp-banglkb জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের একটি বাংলা কীবোর্ডের প্লাগইন। এই প্লাগইনটি ইনস্টল করে ব্লগে ইউনিজয়, ফোনেটিক ও প্রভাত এই তিনটি বাংলা কীবোর্ড যুক্ত করতে পারবেন। প্লাগইনটি কয়েকদিন ধরে ব্যবহার করছি, যেই কম্পিউটারে বাংলা কীবোর্ডের ব্যবস্থা নেই সেখানে বসে ব্লগ বাংলায় লেখা এখন আর আমার জন্য সমস্যা নয়।
প্লাগইনটির পিছনে কাজ করেছেন the story teller (হাসিন হায়দার), মানচুমাহারা (সবুজ কুন্ড), লাভলুদা (এস. এম. ইব্রাহিম লাভলু) তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানানো উচিত।

Read more »

অনলাইন কন্টেন্টসের লাইসেন্স সম্পর্কে সচেতন হোন

অনলাইনে বিভিন্ন লেখাগুলোর লাইসেন্স মেনে লেখাগুলো ব্যবহার নিয়েও অনেকের মাঝে ভ্রান্ত কিছু ধারণা দেখা দিচ্ছে বা সমস্যায় পরে বুঝতে পারছেন না কি করনীয় বা কোনটা করা উচিত হবে না। আজকে জানা প্রয়োজন এমন কিছু বিষয় তুলে ধরছি।


    ১) কোন লাইসেন্স প্রকাশ করা নেই তাহলে এটা ব্যবহারের জন্য উন্মুক্ত

অনলাইনে কোন লাইসেন্স উল্লেখ করা না থাকলেও প্রকাশিত সকল লেখার স্বত্ত্ব মূল লেখক পাবেন। তাই আপনি অন্যের লেখা নিজের বলে চালাতে পারবেন না সেই সাথে কোন লাইসেন্স উল্লেখ করা নেই বলে অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করতে পারবেন না।


    ২) একটি লেখা আমি লিখেছি, অন্য কেউ একই বিষয়ে লিখতে পারবেন না

যদি একটি লেখার উপর ভিত্তি করে অপর একটি নতুন লেখা প্রকাশিত হয় (যা মূল প্রথম লেখার সাথে খুব কম মিল আছে অথবা প্রথম লেখা কেবল রেফারেন্স হিসেবে রয়েছে) তাতে কেউ বাঁধা দিতে পারবে না। এটি বেশিরভাগ দেখা যায় বিভিন্ন খবরের ক্ষেত্রে একই রকম খবর একই সূত্র থেকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় তবে ভাষা ভিন্ন হয়ে থাকে।


    ৩) আমি একটি লেখা পড়লাম এবার আমি নিজের মতো করে লিখলে সমস্যা নেই

উপরের পয়েন্টের সম্পূর্ন বিপরীত পয়েন্ট বলতে পারেন এটাকে। একটি লেখার উপর ভিত্তি করে অপর একটি লেখা যাবে নাকি তা নির্ভর করবে লেখার ধরন ও লেখার বাণিজ্যিক মূল্যের উপর। যেমন, রিসার্চ পেপার অথবা কোন উপন্যাস আপনি এভাবে অন্যের লেখা থেকে আইডিয়া নিয়ে লিখতে পারবেন না।


    ৪) অনলাইনে প্রকাশ করা হয়েছে উন্মুক্তভাবে শেয়ার করার জন্য তাই আমিও ব্যক্তিগতভাবে অথবা যেকোনভাবে ব্যবহার করতে পারবো

অনলাইনে প্রকাশিত হয়েছে সবার সাথে শেয়ার করার জন্য ঠিক, কিন্তু তারপরও লেখা সম্পর্কে সকল সিদ্ধান্ত ও স্বত্ত্বের মালিক মূল লেখক তাই লেখাটি কিভাবে ব্যবহার করবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন মূল লেখক।


    ৫) যতোক্ষন না আমি লেখা পরিবর্তন করছি ততোক্ষণ প্রকাশ করার সমস্যা নেই।

আপনি মূল লেখার ধরন একই রাখলেও যদি আপনি মূল লেখকের অনুমতি না নেন (এবং ক্ষেত্রবিশেষে মূল লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করেন) তাহলে তা কপিরাইট ভঙ্গ হবে।


    ৬) আমি কেবল অন্যকে জানানোর জন্য, অন্যকে আনন্দ দেয়ার জন্য লেখাটি ব্যবহার করছি

এরপরও কপিরাইট ভঙ্গ হবে যদি লেখকের অনুমতি বা সরাসরি বলা না থাকে কি কি কাজে ব্যবহার করা যাবে। আপনি হয়তো ভাবছেন আপনি লেখকের হয়ে প্রচার করছেন তবে লেখক হয়তো উক্ত প্রচারণা চান না, অথবা আপনার পদ্ধতি তার পছন্দ নয়। যেমন কোন মুভির কাহিনী সম্পর্কে লিখলে হয়তো কোন বাঁধা নেই কিন্তু মুভি-র ট্রেইলার হিসেবে ক্লিপ আপলোড করা দন্ডনীয় হতে পারে।


    ৭) আমি প্রকাশের সময় কোথাও উল্লেখ করিনি লেখাটি আমি লিখেছি, তাহলে আমাকে কপিরাইট ভঙ্গের জন্য ধরা যাবে না

কেউ নিজের নামে কোন লেখা দিলে স্বাভাবিকভাবেই তাকে মূল লেখক হিসেবে গণ্য করা হয়। আপনি কোথাও যদি উল্লেখ না করে থাকেন এই লেখা অমুক লিখেছেন তাহলে আদালত ধরে নিবে আপনি বলছেন উক্ত লেখার মূল লেখক ও স্বত্ত্বাধিকারী আপনি।


    ৮) আমি ইংরেজী ভাষা থেকে লেখাটি অনুবাদ করে বাংলায় লিখেছি, যেহেতু আমার শ্রম গেছে এবং মূল লেখা ইংরেজীতে তাই আমি কপিরাইট ভঙ্গ করছি না

অনুবাদ যে ভাষায়ই করেন না কেনো মূল লেখার স্বত্ত্ব আরেকজনের এবং তার পূর্ব অনুমতি ছাড়া তার লেখা অনুবাদ করতে পারবেন না, অনুবাদ করে প্রকাশ তো পরের কথা।


    ৯) তাহলে কি কোন লেখা শেয়ার করতে পারবো না? প্রতিটির জন্য আলাদা করে অনুমতি দরকার হবে?

ভাগ্যক্রমে সকল লেখার লাইসেন্স চাবার প্রয়োজন নেই। যদি লেখাটি জ্ঞান আহরনের জন্য অথবা লেখাটির কোন বাণিজ্যিক মূল না থাকে তবে মূল লেখকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখাটি প্রকাশ করতে পারেন।


    ১০) কপিরাইট আইন মানার বাধ্যবাধকতা কি, সে পারলে আমার বিরুদ্ধে মামলা করুক

এখানে আসলে মামলা করার কোন ব্যাপার না, এটা নৈতিকতার ব্যাপার। আপনি ধরা পরবেন না জেনেও যেমন চুরি করবেন না তেমনই অনলাইনের বৃহৎ জগতে ধরা পরবেন না ভেবে কপিরাইট মানবেন না তা নিশ্চয়ই নয়?



আইন মেনে চলতে বিশেষ কিছু লাগে না, একটু সচেতনতা একটু নৈতিকতা একটু কৃতজ্ঞতাবোধ। আসুন আমরা অন্যের কপিরাইট সম্পর্কে সচেতন হই, অন্যের লাইসেন্স মেনে চলি।



লেখাটি পূর্বে আমাদের প্রযুক্তিতে প্রকাশিত

লেখার লাইসেন্স

সাধারনত ব্লগে কেউ পোস্টের লাইসেন্স করে না। তবে আমি যেহেতু সামনের দিনগুলোতে বেশ কিছু গাইড, টিউটোরিয়াল, প্রিভিউ/রিভিউ লিখতে চাই তাই আগে থেকেই লেখাগুলোর লাইসেন্স উল্লেখ করে রাখতে চাই। যাতে পরে ভুল বুঝাবুঝি না হয়।



এই ব্লগের ব্যক্তিগত ক্যাটাগরি ছাড়া সকল ক্যাটাগরির লেখা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের by-nc-sa (By Attributes-Non Commercial-Share Alike) লাইসেন্সে প্রকাশ করছি। অর্থাৎ যেকেউ অবানিজ্যিক কাজে আমার লেখা প্রয়োজনে পরিমার্জন করে ব্যবহার করতে পারবেন, যতোক্ষণ পর্যন্ত মূল কাজের জন্য আমার নাম উল্লেখ করবেন এবং সকল পরবর্তী সংস্করণ একই লাইসেন্সে প্রকাশ করবেন।




Creative Commons License
Writing by Shahriar (আশাবাদী) is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 3.0 Unported License.

বকবকানির শুরু

বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন শখ ওঠে। আমার ছোটবেলা থেকেই শখ ছিলো ডায়রী লিখবো, এবং অনেকদিন পর সেই ডায়রীর লেখা পরে স্মৃতি রোমন্থন করবো। ডায়রী লেখা বেশ কয়েকবার শুরু করলেও আলসে হওয়ায় বেশিদিন চালানো হয়নি, কেবল আলসেমীই নয় অনেক সময় ইচ্ছা থাকলেও ভুলে গিয়েছি ডায়রীতে নতুন ঘটনা লেখার বিষয়। হঠাৎ করে এতোদিন পর আবারও সেই শখ মাথা চারা দিয়ে উঠলো। তবে এবার আর কাগজে কলম বুলিয়ে নয় কীবোর্ডে হাত চালিয়ে লেখার খায়েশ হলো। তাই খুলে ফেললাম শেষ পর্যন্ত “আশাবাদীর দিনপঞ্জিকা”

“আশাবাদীর দিনপঞ্জিকা” নামটি নেয়ার পিছনে কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে ব্যবহার করে আসা আমার ছদ্মনামটি, জ্বি আশাবাদী বাংলা অনলাইন জগতে আমি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে। আশাবাদী ছদ্মনামটি নেয়ার সময় তেমন কিছু চিন্তাভাবনা করা হয়নি। Read more »