Tag Archives: ভালোবাসা

ভালোবাসা-কিছু আবোলতাবোল চিন্তা

ভালো মন্দ বলতে পারি না তবে বর্তমানে ভালোবাসার সংজ্ঞা কিছুটা বদলেছে, ভালোবাসার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে, ভালোবাসার বহিঃপ্রকাশেও এসেছে ভিন্নতা। একসময় ছিলো যখন ভালোবাসাটা পর্দার আড়ালেই ছিলো। কখনও কখনও একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসছে তা বুঝাই যেতো না। অথচ আজ রাস্তা ঘাটে যুগলবন্দী তরুণতরুণী দেখা অস্বাভাবিক নয়। তাদের কাউকে হাত ধরে হাটতে দেখা যায়, কেউ বা নিরালায় কাধে মাথা রেখে বসে গল্প করছে, কেউ হয়তো গালে/চুলে হাত বুলিয়ে আদর করছে। ভালোবাসা কোন অন্যায় নয় যে তা প্রকাশ করা যাবে না, সংগোপনে রাখতে হবে।
Read more »

ভালোবাসার কিছু কথা

পরিচয় ও সম্পর্কের অগ্রসর

তাকে আমি প্রথম দেখেছিলাম কলেজে থাকতে। না কোন নাটকীয়তা নেই, নেই কোন ঝনঝনানি। খুবই স্বাভাবিকভাবে পরিচয়। এমন কতোজনের সাথেই তো পরিচয় হয়, এরপরও কিছু কিছু পরিচয় জীবনটাকে বদলে দিতে পারে। তার সাথে পরিচয় এমনই….
Read more »